, ,

শিরোনাম :

বরিশাল বোর্ডের ৫০ কেন্দ্রে শতভাগ পাশ, পাশ করেনি ২ বিদ্যালয়ে কেউ

dynamic-sidebar

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দুটি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি।

এরমধ্যে ভোলার চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী ৯ জন শিক্ষার্থীর ৯ জনই ফেল করেছে এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৩ জন শিক্ষার্থীর ৪৩ জনই ফেল করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, এই স্কুল দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রনালয়কে বলা হবে।

তিনি জানান, ২ টি বিদ্যালয়ে যেমন কেউ পাশ করেনি তেমনি বোর্ডের আওতাধীন ১৭৬ টি কেন্দ্রের মধ্যে ৫০ টি কেন্দ্রের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে, যারমধ্যে বরিশাল সরকারি জিলা স্কুল, বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল ক্যাডেট কলেজ কেন্দ্র রয়েছে।

এদিকে বরিশাল বোর্ডের আওতাধীন ১ হাজার ৪২৭ টি বিদ্যালয়ের মধ্যে ৫০ টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে।

যারমধ্যে পিরোজপুর জেলায় সর্বোচ্চ ১৮ টি, বরিশাল জেলায় ১৬ টি, ভোলায় ৭ টি, বরগুনায় ৫ টি ও পটুয়াখালীতে ৪ টি বিদ্যালয় রয়েছে। তবে ঝালকাঠি জেলায় কোন বিদ্যালয়ই শতভাগ পাশ করেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net