বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী মিলি হত্যায় প্রেমিক শিক্ষকের বিরুদ্ধে মামলা

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী মিলি হত্যায় প্রেমিক শিক্ষকের বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

সরকারি বিএম কলেজের বাণিজ্য বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মিলি ইসলামকে হত্যার অভিযোগে তার কথিত প্রেমিক বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পুলিন সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।

মিলির মা পারভীন খানম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. মারুফ আহম্মেদ অভিযোগ তদন্তের জন্য পিবিআইবিকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত পুলিন সরকার পটুয়াখালীর সোনাপুরা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে। তিনি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সহকারি শিক্ষক পদে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায় জানায়, মিলির বড় বোন নুরুন্নেছা নুপুরের মেয়ের গৃহশিক্ষক ছিলেন পুলিন সরকার। এই সুযোগে মিলির সঙ্গে পুলিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পুলিন ভিন্ন ধর্মের হওয়ায় এই প্রেম মেনে নেয়নি মিলির পরিবার।

এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ অবস্থায় মিলিকে নগরীর কাশীপুর ফিশারি রোডে একটি ফ্লাট ভাড়া করে দেয় পুলিন সরকার। গত ৩ মে মিলি ওই বাসায় ওঠেন। পরদিন ওই বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে পেচানো তার ঝুলন্ত মরদেহ উদ্ধার কর পুলিশ। যদিও তার পা মেঝেতে ঠেকানো ছিলো বলে দাবি পরিবারের। এ ঘটনার পর থেকেই মিলিকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net