, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
আর্থিক কেলেঙ্কারীর অভিযোগে বাইশারী কলেজের প্রভাষক খান মো. আল-আমিন বরখাস্ত

আর্থিক কেলেঙ্কারীর অভিযোগে বাইশারী কলেজের প্রভাষক খান মো. আল-আমিন বরখাস্ত

dynamic-sidebar

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় আর্থিক কেলেঙ্কারীর অভিযোগে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক খান মো. আল-আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এর আগে শ্রেণী কক্ষে ল্যাপটপে শিক্ষার্থীদের পর্ণো ছবি দেখানোর অভিযোগ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

কলেজের ৫/৬ জন শিক্ষক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের কাছে লিখিত অভিযোগ করেন নিযোগের সময় ও বিল করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে প্রভাষক খান মো. আল-আমিন তৎকালীণ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নাম করে কয়েক লাখ টাকা উৎকোচ নেন।

এছাড়াও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন বদলী সংক্রান্ত বিষয়ে প্রভাষক খান মো. আল-আমিন তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ৮ মে কলেজের গর্ভনিং বডির সভায় অভিযুক্ত প্রভাষক খান মো. আল-আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।একই সভায় এ ব্যপারে কলেজের শিক্ষানুরাগী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম ইকবালকে প্রধান করেন ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়।

এ ব্যপারে অভিযুক্ত প্রভাষক খান মো. আল-আমিন বলেন- আমি কলেজের প্রিন্সিপাল কিংবা নিয়োগ কর্তৃপক্ষও নই,ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিং বডির নব নির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বলেন- দুষ্ট ও অসৎ প্রকৃতির কাউকে ছাড় দেওয়া হবেনা। তদন্তে অভিযোগ প্রমানিত হলে প্রভাষক খান মো. আল-আমিনকে স্থায়ী ভাবে বরখাস্ত করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net