শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৭

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি
বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থীকে দেয়ালে ঠুকে মারধর

বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থীকে দেয়ালে ঠুকে মারধর

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :: বরিশাল নগরে জমি বিরোধের জেরে বরিশাল সরকারী মহিলা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়(শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই শিক্ষার্থীর নাম আসমা খান। তিনি সরকারী মহিলা কলেজের মাষ্টার্স রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। পূর্ব বগুড়া রোড এ ঘটনা ঘটে।

আসমা খান অভিযোগ করে বলেন,“জমি বিরোধের জেরে দীর্ঘ দিন বিভিন্ন উপায়ে বিরক্ত করছে চাচাতো ভাই জাভেদ খান। আমার বসবাসরত ঘরে বিভিন্ন সময় নানা রকম নোংরা ফেলে রাখতো জাভেদ। তবুও কিছু বলতাম না । কিন্তু মঙ্গলবার বাথরুমে গোসল করতে গেলে পানির কল বন্ধ করে দেয়। এসব অপকর্মের প্রতিবাদ করলে জাভেদ ও তার স্ত্রী কলি বেগম(আমার) মাথা ইটের দেয়ালে ঠুকে মারতে থাকে। একপর্যায় আমি অচেতন হয়ে পড়লে বান্ধবী মুক্তা আক্তার আমায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”

তবে অভিযুক্ত জাভেদ খানের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলে তার স্ত্রী কলি বেগম বলেন“আপনি(প্রতিবেদক) বাসায় আসেন। আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলবো।” বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই মামুন জানান,“ শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় কেউ অভিযোগ করেনি।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net