, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
অবশেষে নগরীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানিকারী সেই নাসিম পুলিশ হেফাজতে

অবশেষে নগরীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানিকারী সেই নাসিম পুলিশ হেফাজতে

dynamic-sidebar

বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক নাসিমকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে আসে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই সাইদুল হকের নেতৃত্বে একটি টিম। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এনামুল হক নাসিমের বিরুদ্ধে নিজস্ব কোচিং সেন্টারে দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

এই যৌন কেলেংকারির বিষয়টি সোমবার পত্রপত্রিকায় প্রকাশ পেলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পাশপাশি স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে বেলা আড়াইটা পর্যন্ত এই ঘটনায় কোন শিক্ষার্থী বা অভিভাবক থানায় অভিযোগ দেয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net