বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২

শিরোনাম :
পটুয়াখালীতে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে না ফেরায় স্বামীর বিষপান

পটুয়াখালীতে স্ত্রী শ্বশুরবাড়ি থেকে না ফেরায় স্বামীর বিষপান

dynamic-sidebar

নিউজ ডেস্ক :: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় স্ত্রী শ্বশুরবাড়ি থেকে না ফেরায় অভিমানে বিষপান করে স্বপ্নীল হাওলাদার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্নীল ওই গ্রামের মোকলেস হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে স্বপ্নীল উপজেলার ফেলাবুনিয়া গ্রামের মাসুম মাঝির মেয়ে পাখি আক্তারকে বিয়ে করেন। পাঁচ মাস আগে একটি ছেলেসন্তানেরও জনক হন। কিন্তু বিয়ের দুই বছর পর থেকেই তাদের সংসারে কলহ শুরু হয়।

গত শনিবার স্বামীর সঙ্গে ঝগড়া করে পাখি তার বাবার বাড়ি চলে যান। পরে ওই দিন থেকে সোমবার সকাল পর্যন্ত কয়েক দফায় শ্বশুরবাড়িতে গিয়ে স্বপ্নীল তার স্ত্রী পাখিকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেন।

কিন্তু তার সঙ্গে পাখি আসতে রাজি না হওয়ায় সোমবার রাতে অভিমান করে স্বপ্নীল কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

নিহত স্বপ্নীলের বাবা মোকলেস হাওলাদারের দাবি, তার ছেলে এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ করে। ঝগড়া করে সেই ঋণের টাকাসহ পাখি তার সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যায়। পরে স্ত্রীকে আনতে স্বপ্নীল কয়েকবার শ্বশুরবাড়ি গেলেও তার সঙ্গে না আসায় ক্ষোভে বিষপান করে আত্মহত্যা করেছে স্বপ্নীল।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, সোমবার রাতে স্বপ্নীলের মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net