শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩

বরিশালে পছন্দের ঈদের পোষাক কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশালে পছন্দের ঈদের পোষাক কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের পছন্দের লেহেঙ্গা ড্রেস কিনে না দেয়ায় স্কুল ছাত্রী সোহানা আক্তার (১৪) শনিবার দুপুরে গলায় ফাঁস লাড়িয়ে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ও হাপানিয়া গ্রামের শাহীন হাওলাদারের কন্যা সোহানা আক্তারকে নিয়ে শনিবার সকালে তার মা শিউলী বেগম ঈদের কেনাকাটার জন্য গৌরনদী বন্দরের শপিংমলে যায়। এ সময় সোহানা একটি লেহেঙ্গা ড্রেস পছন্দ করে। সোহানার মা অর্থ সংকটে ওই ড্রেস কিনে দিতে অপরগতা প্রকাশ করেন। সোহানা তার পছন্দের ড্রেস না পেয়ে অভিমান করে দুপুরে বাড়িতে ফিরে সবার অজান্তে বসত ঘরে বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net