বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২

শিরোনাম :
কুয়াকাটায় দুই মোটরসাইকেল মুখোমুখি, ৬ পর্যটক আহত

কুয়াকাটায় দুই মোটরসাইকেল মুখোমুখি, ৬ পর্যটক আহত

dynamic-sidebar

পর্যটন কেন্দ্র কুয়াকাটা মহাসড়কে দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ছয় পর্যটক গুরুতর জখম হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আহত পর্যটক রাব্বি (২২), গিয়াস উদ্দিন (৩৮), রাকিব (২৬), মিলন (১৯), সানি (১৮) ও রাকিবকে (২০) উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি ও তার দুই বন্ধু গিয়াস উদ্দিন ও রাকিব বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। অপর মোটরসাইকেলে বরিশালের থেকে মিলন, সানি, রাকিব কুয়াকাটায় যাচ্ছিল। পথিমধ্যে মোহাম্মদপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের পর্যটকরা আহত হয়েছে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো. কামরুজ্জামান জানান, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net