, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
পটুয়াখালীতে নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র বলায় ইউপি চেয়ারম্যানকে আদালতের সমন

পটুয়াখালীতে নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র বলায় ইউপি চেয়ারম্যানকে আদালতের সমন

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’র বলা সেই ইউপি চেয়ারম্যান সালাম সিকদার ফেঁসে যাচ্ছেন। নারী জনপ্রতিনিধির দায়েরকৃত ৫০ লক্ষ টাকার মানহানির মামলায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি করেছেন বিজ্ঞ আদালত।

বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত রোববার (১৯ মে) বিচার বিভাগীয় তদন্ত শেষে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারির এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে ’দুঃশ্চরিত্রে’র নারী বলে মান হানিকর তথ্য সম্বলিত লিখিত বক্তব্য স্বাক্ষর করে সংবাদ সম্মেলন করেন। এসময় ওই নারী ইউপি সদস্যকে ’দুঃশ্চরিত্রের’ নারী বলার এমন কি তথ্য প্রমান আছে? সাংবাদিকদের প্রশ্নোত্তরে পুন:রায় ওই নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেন তিনি। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে নারী ইউপি সদস্য সাহানারা ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের নামে ৮এপ্রিল বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত মামলার অভিযোগ বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মানহানির বিষয়ে সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে রোববার সমন জারি করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net