নিয়াজ মো. ♦♦ গতকাল জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী র উপলক্ষে এক শোক বার্তায় দেখা গিয়েছিল এক বিরল চিত্র! শোকবার্তায় বরিশালের বি.এন.পি মহানগরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদারের একটি ছবি দেখা যায়। যাতে লেখা ১৫ই আগষ্টে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী র এমন শোকের দিনে তিনি তার পক্ষ থেকে( জিয়াউদ্দিন সিকদার) শোক জানিয়েছেন। বিষয়টি খুব কম সময়ে ফেজবুকসহ সকল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এতে প্রচণ্ড রাজনৈতিক ক্ষতির শিকার হন জিয়াউদ্দিন সিকদার। তিনি অভিযোগ করে বলেন, ” আমি বরিশালের বি,এন,পি’র একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছি ও একজন কাউন্সিলর। আমি কি ক্ষতি করেছি দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক রফিকের, কি সমস্যা করেছি পত্রিকা শিল্পের? আমি জানি না। আমার দলের কেউ এ ষড়যন্ত্র করেনি বলে বিশ্বাস করি। তবে এ লসের দ্বায় দ্বায়িত্ব সব ঐ পত্রিকার সম্পাদক,প্রকাশক ও বার্তা বিভাগকেই নিতে হবে। ” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ” আমি অবশ্যই মামলা করবো। এবং সাংবাদিকদের কাছে এ ধরনের কাজের বিচার চাই। এ কেমন সাংবাদিক? এ কেমন সাংবাদিকতা? এতে সকল সাংবাদিকদের কি ক্ষতি হচ্ছেনা? আমি প্রেসক্লাব সহ অনলাইন প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাবে অভিযোগ দিয়েছি। ”
বিষয়টি সমন্ধে দৈনিক আমাদের বরিশালের সম্পাদকের কোন বক্তব্য সংগ্রহ করা যায়নি। একাধিকবার ফোন দিলে তা তিনি রিসিভ করেননি।
এ রিপোর্ট করা পর্যন্ত এস,এম রফিকের নামে ক্ষতিপূরণ চেয়ে মামলার প্রস্তুতি চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply