, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইকালে আটক ১

চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইকালে আটক ১

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার।।বরিশালে চালককে কুপিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইকালে একজনকে আটক করেছে জনতা। এসময় ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৬ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে বরিশাল সদর উপজেলার কড়াপুরের বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় মোটরসাইকেল চালক মজিদ তালুকদারকে (৫০) উদ্ধার করে রাত দেড়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গণধোলাইয়ের শিকার অজ্ঞাত ওই যুবককেও (৩৫) হাসপাতালে ভর্তি করেছে থানা পুলিশ।

এর আগে বুধবার দিনগত রাতে নগরীর ‍রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বিনয়কাঠী যাওয়ার উদ্দেশে অজ্ঞাতনামা দুই যুবক মজিদের মোটরসাইকেল ভাড়া করেন।

মজিদ তালুকদার জানান, কড়াপুর বেইলি ব্রিজের কাছাকাছি পৌঁছালে যুবকদের একজন তার জুতো পড়ে গেছে বলে মোটরসাইকেল থামাতে বলেন। এসময় মোটরসাইকেল থামানোমাত্র যুবকরা তাকে মারধর শুরু করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ব্লেড দিয়ে তার গলায় পোচ দেয় বলেও জানান মজিদ।

এসময় মজিদ চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীদের একজন দৌড়ে পালিয়ে যায় এবং অন্যজনকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বাংলানিউজকে বলেন, চিৎকার শুনে আমরা হামলাকারীদের একজনকে ধরে ফেলি। পরে ঘটনা শুনে উত্তেজিত জনতা ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) এ আর মুকুল বাংলানিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net