, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু 

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর নিচ তলায় ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম ইমামুল হক। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, নেটওয়ার্ক এন্ড আইটি দপ্তরের পরিচালক ও সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, ফিন্যান্স এন্ড ব্যাকিং বিভাগের চেয়ারম্যান মো. ইব্রাহীম মোল্লা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইশরাত জাহান সঞ্চারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাসুম সিকদার সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং নেটওয়ার্ক এন্ড আইটি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ওয়াই-ফাই জোনের আওতায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা উপভোগ করতে পারবেন। পর্যায়ক্রমে পুরো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেই ওয়াই-ফাই জোনের আওতায় আনার কথাও জানান তিনি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net