, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
সিএন্ডবি রোডের বর্ধিত ভাংগা রাস্তা পরিদর্শন করেন মেয়র সাদিক আব্দুল্লাহ

সিএন্ডবি রোডের বর্ধিত ভাংগা রাস্তা পরিদর্শন করেন মেয়র সাদিক আব্দুল্লাহ

dynamic-sidebar

শাওন অরন্য : বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে বরিশাল নগরীতে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। কাজ চলছে উদ্যম গতিতে। কাজ তদারকি করছেন সয়ং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ব্যাপক আকারে প্রশংসনিয় কাজ এটি।

বরিশালের সাবেক মেয়র শওকত হোসেন হিরন থাকা কালিন নগরীর সিএন্ডবি রোড ২ লেন থেকে বর্ধিত করে ৪ লেন করা হয়। যা পরবর্তীতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। সময়ের পরিবর্তনে ১ম দুই লেনের সংস্কার হলেও বর্ধিত ২ লেনের কোন সংস্কার হয়নি। তাই ধীরে ধীরে রাস্তা ভাংতে শুরু হয়েছে। তৈরি হয়েছে বড় ছোট নানা গর্ত।

এই বর্ধিত লেন ধরে প্রতিদিন কয়েকশ অটো, মাহেন্দ্রা,আল্ফা,অটো রিকশা, ভ্যান,রিকশা চলা চল করে। এই লেনে গর্তের ফলে প্রতিদিনি ছোট খাটো দূর্ঘটনা ঘটে। যা মাঝে মাঝে বড় আকার ধারণ করে। আর তার ফলে সৃষ্টি হয় নানা ভোগান্তির।

নগরবাসির এই ভোগান্তি দূর করার জন্য বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজে সিএন্ডবি রোডে আসেন ছোট বড় গর্ত সৃষ্টি হওয়া লেন পরিদর্শনের জন্য। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, রাস্তা করুন অবস্থা আমি দেখেছি। ইনশাআল্লাহ বিসিসি এর মাধ্যমে যত দ্রুত সম্ভব এই রাস্ত সংস্কারের ব্যবস্থা করব।

তিনি আরো বলেন, বিদেশি টেকনোলজি দিয়ে রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বরিশাল নগরীর প্রতিটি রাস্তা সংস্কার করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net