, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

তালতলীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

dynamic-sidebar

নিউজ ডেস্ক:: বরগুনার তালতলী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু লাউপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ ও সাধারণ ভোটারদের সঙ্গে দেখা করতে যান।

এ সময় লাউপাড়া বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের আমতলী,বরিশাল ও পটুয়াখালী হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাউপাড়া বাজারে এলাকায় উভয় পক্ষের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net