বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০

শিরোনাম :

বরিশালে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

dynamic-sidebar

বেশ কয়েকদিন ধরে সারাদেশ ব্যাপী প্রচ- তাপদাহ অব্যাহত রয়েছে। ব্যাপক তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অফিস।  আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, মাদারীপুর, নোয়াখালী, চাঁদপুর, রাঙামাটি, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, মার্চ এপ্রিল ও মে এই সময়টা পশ্চিমা লঘুচাপ থাকে এবং সাধারণত ১ জুন থেকে শুরু হয় মৌসুমি চাপ। এই দুই প্রভাবে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ কমবে। এদিকে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও খুলনায় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net