শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৫

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি
বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বরিশালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় বরিশাল জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ। সাধারণ সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মাদ ইবরাহীম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি এইচ এম ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মহিউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সহ সভাপতি মুঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ছানাউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ছাত্র সমাজ আজ তাদের ক্রান্তিকাল অতিবাহিত করছে। ছাত্র সমাজের যেখানে কাজ ছিল দেশ ও জাতির কল্যাণে কাজ করা সেখানে তারা আজ বিভিন্ন ভিতিকর ও আপত্তিজনক অপকর্মে লিপ্ত। আমাদের ছাত্রদের আন্দোলন হওয়া উচিত দুর্নীতি, অশ্লীলতা, অপসংস্কৃতি প্রতিরোধ করা। তিনি ছাত্রদেরকে নবীর আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net