, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে পাস করল ৪২ শিক্ষার্থী

dynamic-sidebar

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ১৩০ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। শনিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন শিক্ষার্থী। এ নিয়ে চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৩ জন।

এছাড়া আগে ফেল করা ৪২ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে পাস করেছে। অপর ৭৪ পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, শনিবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী মোট ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেছিল।

চলতি বছরের ৬ মে বরিশালসহ দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। তখন জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন পরিক্ষার্থী। ফল পুনর্নিরীক্ষণে এর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৩।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net