বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮

শিরোনাম :
পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শ্বশুর গ্রেফতার

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শ্বশুর গ্রেফতার

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ দোলা কর্মকারকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় শ্বশুর বাবুল কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

২৪ মে দোলা কর্মকারকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালায় এমন অভিযোগে দোলার মা কল্পনা রানী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় দোলার স্বামী, শাশুড়ি সাধনা কর্মকার, শ্বশুর বাবুল কর্মকার, ভাসুর গবিন্দ কর্মকার, মামা শ্বশুর গৌতম কর্মকার ও মামাত ভাই নিত্য কর্মকারকে আসামি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net