মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১

শিরোনাম :
বরগুনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বরগুনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি :-


বরগুনা  মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও পুলিশের হাতে গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তির দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।ধর্মঘটের কারণে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রিরা। বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা জানান, ১৩ ফেব্রুয়ারি মহাসড়কে যান চলাচল নিয়ে মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন তারা। ওই বৈঠকে শুরু হয় বাকবিতণ্ডা। এসময় মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকরা চারটি বাস ভাঙচুর করেন। বাস শ্রমিকরা এতে বাধা দিতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জন শ্রমিককে আটক করে। একই ঘটনাকে কেন্দ্র করে আমতলীতে একটি বাসে আগুন দেয় মাহেন্দ্র-অটোরিকশা শ্রমিকরা । যতোদিন মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ না হবে এবং গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তি দেয়া না হবে ততোদিন পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net