, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
পিরোজপুরে বিদ্যুতের নতুন সংযোগে দালালদের রমরমা বানিজ্য

পিরোজপুরে বিদ্যুতের নতুন সংযোগে দালালদের রমরমা বানিজ্য

dynamic-sidebar

মঠবাড়িয়া ( পিরোজপুর) প্রতিনিধিঃপিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎ সংযোগকে ঘিরে চলছে অনিয়ম,দুর্নীতি ও ঘুষ বানিজ্য।পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা — কর্মচারী ও দালালচক্রের কাছে জিম্মি শত শত গ্রাহক।ঘুষ না দিলে বছরের পর বছর ঝুলে থাকে সংযোগ।

মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসকে ঘিরে গড়ে উঠছে এক শ্রেনীর দালাল চক্র।দ্রততম সময়ে তার, খুঁটি,মিটার ও সংযোগ পাইয়ে দেয়ার আশ্বাসে নিরীহ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।দিন দিন বাড়ছে ভূক্তভোগীর সংখ্যা।

সরেজমিনে মঠবাড়িয়ার বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজ কর্মকর্তা – কর্মচারীর দুর্নীতি আর লুটপাটের ফলে সরকারের সাফল্য ম্লান হয়ে গেছে।দক্ষিন সোনাখালীর নবি হোসেন,গোলাম মোস্তফা,ওয়াদুদ ও আবু সালেহ’র কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও এখন পর্যন্ত সংযোগ না দেওয়ায় দূর্ভোগ পোহাচ্ছেন এ গ্রাহকরা।টাকা না দেওয়ায় খুলে নেওয়া হয়েছে ট্রান্সমিটার। সাপলেজার সিজান মেকারের মাধ্যমে গ্রাহকদের নিকট থেকে আদায় করা হয়েছে লক্ষ লক্ষ টাকা। খাম্বা মিলন এর মূল হোতা।

উপজেলার দক্ষিন সোনাখালী ও বাদুরতলী গ্রামের ১৯৭ নং লর্ডের ১৪৮ জন গ্রাহকের লাইনম্যান প্রলাদ সরকার জানান,” উক্ত সংযোগ লাইন উদ্বোধনের সময় গ্রাহকরা মিলন নামে এক দালালের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল। পরে কি হয়েছে তা আমি জানি না।”

স্হানীয় সমাজ সেবক আলমগীর হোসেন জানান,”দক্ষিন সোনাখালী ও বাদুরতলী সংযোগ লাইন উদ্বোধনের সময় কিছু গ্রাহক দালালের বিরুদ্ধে অভিযোগ করেণ।এম পি সাহেব অভিযোগ শুনে দালালকে গ্রাহকদের টাকা ফেরত দিতে বলেন এবং সাপলেজা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুলতান মাহমুদ ও মজিবুর রহমান মোল্লাকে বিষয়টি দেখতে বলেন।কিন্তু দালাল টাকা ফেরত না দিয়ে অভিযোগকারী গ্রাহকদের তার পরের দিনই বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেন।”

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ মঠবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)জুলফিকার রহমান জানান,”নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ১’শ টাকার ফরম,৪’শ টাকা জামানত ও ২০ টাকা সদস্য ফিস ছাড়া সবই অতিরিক্ত।অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net