, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে প্রেমের টানে কলেজ ছাত্রের হাত ধরে প্রবাসীর মেয়ের পলায়ন!

বরিশালে প্রেমের টানে কলেজ ছাত্রের হাত ধরে প্রবাসীর মেয়ের পলায়ন!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র এনামুল খান রিফাতের বিরুদ্ধে এক নাবালিকা কিশোরীকে নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে।

রিফাতের কিছু বন্ধুরা জানান, রিফাতের সাথে অই মেয়েটির ফেইসবুক ও পড়াশুনার সূত্র ধরে তাদের মাঝে তৈরি হয় বন্ধুত্ব এবং পরবর্তীতে প্রেম। যার পরিপ্রেক্ষিতে গত ২৯ জুন সকালে ওই দু’জন প্রেমের টানে অজানা উদ্দেশে পাড়ি দেয়। এবিষয়ে রিফাতের পিতা জালাল আহম্মেদ জানান, রিফাতের সাথে আজ দুই দিন হয় কোনো যোগাযোগ নেই। আমিও আমার ছেলেকে খুজতেছি । ওর সকল বন্ধুদের কাছে যোগাযোগ করে কোনো খবর না পেয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে কিশোরীর মা মাহফুজা আক্তার অভিযোগ করে বলেন- এনামুল খান ওরফে রিফাত ১৫ বছরের এক কিশোরীকে নিয়া পালাতক রয়েছে। গত ২৯ জুন তারিখ কিশোরী বাসা থেকে বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের উদ্দেশে বের হলে রিফাত কিশোরীকে ফুসলিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে য়ায় ।

কিশোরী বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ রোড মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন।

জানা গেছে- রিফাত বরিশাল সদর উপজেলার পশুরীকাঠী চাঁদের হাট গ্রামের জালাল আহম্মেদের ছেলে । পশুরীকাঠি এলাকায় রিফাত বাজে ছেলে হিসাবে পরিচিত। এবং বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় একটি বাসায় ভাড়া থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনা করে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net