বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৮

শিরোনাম :
গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া অনুষ্ঠিত

গলাচিপায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া অনুষ্ঠিত

dynamic-sidebar

ইশরাত মাসুদ, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি : সমুদ্র উপকূলীয় জনপদের মানুষের জান-মাল ও প্রাণী সম্পদ রক্ষার্থে মানুষকে সচেতন করার লক্ষ্যে, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর, আইলা সহ নানাবিধ দূর্যোগ মোকাবেলায় গতকাল শুক্রবার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া অনুষ্ঠানে শত শত নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি বরিশাল বিভাগের উপ-পরিচালক মো: আঃ রশিদ, আবু হেনা মোহাম্মদ শোয়েব। মহড়া অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন গলাচিপা উপজেলার সিপিপি, সহকারী পরিচালক এ.কে.এম মাহতাবুল বারী, গোলখালী ইউনিয়নের সিপিপি টিম লিডার কুতুব উদ্দিন তালুকদার টুটু।

মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশ একটি দূর্যোগ প্রবণ দেশ। এখানে বিভিন্ন সময়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়, সিডর, আইলায় ব্যাপক জান মালের ক্ষতির সম্মুখীন হয়। মানুষের সচেতনতার অভাবে দূর্যোগ চলাকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে না যাওয়ার ফলে মানুষ এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। মহড়া অনুষ্ঠানে সভাপতি গলাচিপা উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মো. রফিকুল ইসলাম বলেন-দূর্যোগের পূর্বে এবং পরে কি করণীয় সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ এবং সচেতন হতে হবে।

তিনি প্রাকৃতিক সকল প্রকার দূর্যোগ মোকাবেলায় এই দূর্যোগ প্রস্তুতির মাঠ মহড়া মানুষকে আরও বেশি সচেতন এবং ঘর-বাড়ি, প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মহড়া অনুষ্ঠান উপভোগ করার জন্য স্থানীয় সুধী, সাংবাদিক সহ এলাকার ব্যাপক নারী-পুরুষ ও শিক্ষার্থীদের জমায়েত ঘটে। পরে মহড়া অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকদের মাঝে সদস্যদেরকে প্রধান অতিথি ও সভাপতি পুরস্কার বিতরণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net