, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগের আশ্বাস

জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগের আশ্বাস

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বরিশাল জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে শুভেচ্ছা সফরে এসে “জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ”কে একটি আন্তর্জাতিক মানের সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন এবং এটিকে বাংলাদেশের গৌরব বলেও মন্তব্য করেন। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা দেখে তিনি মুগ্ধ হন তিনি।

বুধবার (১০ জুলাই) তিনি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এমন একটি মহতী উদ্যোগের জন্য স্কুলের প্রতিষ্ঠাতাকে তিনি সাধুবাদ জানান। তিনি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেতে পারে তার আশ্বাস এবং স্কলারশীপ এর সহায়তা করার কথা জানান। সম্পূর্ণ স্কুল এন্ড কলেজটি পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

মনোজ্ঞ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক, ক্রেস্ট উপহার দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সালেহ এম. শেলী। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের নামাঙ্কিত একটি টাই উপহার পেয়ে তাৎক্ষনিক ভাবে তিনি তা পরিধান করেন এবং শিক্ষার্থীদের সাথে ফটো সেশনে অংশ নেন।

বিদায়কালে তিনি প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net