, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

বরিশাল: ‘বিশ্ব বিবেক জাগ্রত হও’ এই স্লোগানকে সামনে রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরের বান্দরোডে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল মহানগর, জেলা ও সদর উপজেলার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরসেদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর সভাপতি বিসিসি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মো. জামাল উদ্দিনসহ সংগঠনের নেতারা।

অপরদিকে বেলা ১২টায় একই দাবিতে নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মূসচি পালন করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর শাখা।

মানববন্ধনে আবু মাসুম ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আল মামুন, এম আর প্রিন্স প্রমুখ।

মানবন্ধনে বক্তরা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধসহ সব নির্যাতিত রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দওয়ার আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net