, ,

শিরোনাম :
বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি
ঝালকাঠি সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার রাস্তায় নামলেন পুলিশ সুপার

ঝালকাঠি সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার রাস্তায় নামলেন পুলিশ সুপার

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মোটর সাইকেলসহ যানবাহনের শৃঙ্খলা ফেরাতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার কাগজ সাথে রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে দিনভর অভিযানে চালিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি।

শনিবার সকালে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নিজে উপস্থিত থেকে যানবাহনের কাগজ যাচাই বাছাই করেন। যাদের কাগজ ত্রুটিযুক্ত তাদেরকে মামলা এবং যাদের কাগজ ত্রুটিমুক্ত তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান, সদর থানার ওসি শোনিত কুমার গাইন, ট্রাফিক ইন্সপেক্টর আল মামুন, হাবিবুর রহমান, আদিল আকবর, ট্রাফিক সার্জেন্ট শুভাশিষ দাস, শামসুদ্দিন, আতিক, মেহেদি হাসান, তরিকুল ইসলাম, সুজন, শহর পুলিশের উপপরিদর্শক তোতা মিয়া, শহর পুলিশের সহকারী উপপরিদর্শক তুষার মিত্রসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, এখন থেকে প্রতি শনিবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net