, ,

শিরোনাম :
ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান

বরিশালে জাল টাকাসহ আটক-১

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদকে সামনে রেখে বরিশালে সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। এসব কারবারিরা বার বার আটক হলেও আইনের ফাঁক ফোকরের কারণে পার পেয়ে যাচ্ছে। ছাড়া পেয়ে আবার শুরু করছে তাদের কারবারি। ফলে বড় উৎসবকে সামনে রেখে আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

বরিশালে এসব জাল নোট ব্যবসায়ীদের গ্রেফতারে মাঠে রয়েছেন প্রশাসন। তারই ধারবাহিকতায় নগরীতে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃত মোঃ ছালাম শেখ (৪০) ঝালকাঠি জেলার পরমহল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে নগরের আমানতগঞ্জ পুলিশ ফাড়ির সামনে থেকে তাকে আটক করে আমানতগঞ্জ ফাড়ি পুলিশ। এসময় আটকৃতের কাছ থেকে পাঁচ শ টাকার মোট সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্য টিএসআই আবু বক্কর জানান, সকালে একটি হোটেলে নাস্তা খেয়ে পাঁচ শ টাকার নোট দিলে নোটটি দেখে দোকান মালিকের সন্দেহ হয়। সময় তার সাথে থাকা বাকী টাকা গুলো জাল বলে বিবেচিত হলে স্থানীয়রা তাকে ধরে পুলিশ ফাড়িতে নিয়ে আসে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net