শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫১

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বেকুটিয়া ফেরিঘাটে ভিআইপি বিড়ম্বনা, অস্বস্তিতে সাধারণ মানুষ

বেকুটিয়া ফেরিঘাটে ভিআইপি বিড়ম্বনা, অস্বস্তিতে সাধারণ মানুষ

dynamic-sidebar

শফিক মুন্সি ॥ মঙ্গলবার পিরোজপুর জেলার বেকুটিয়া ফেরিঘাটে উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার জন্য প্রায় ঘন্টাখানেক ফেরি আটকে রাখা হয়। এ সময় ফেরিঘাটের দুপাশে প্রায় অর্ধশতাধিক গাড়ির সিরিয়াল পড়ে। সরজমিনে দেখা যায় বেলা চারটা থেকে প্রায় একঘন্টা ফেরিঘাটে ফেরি থাকলেও কোনো যানবাহন উঠতে দেওয়া হয় নি। সেখানে বরিশাল থেকে ছেড়ে আসা দশটিরও অধিক দূরপাল্লার বাস এবং অন্যান্য যানবাহনের লাইন পড়ে। তীব্র গরমে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়লেও সেখানে দায়িত্বরত পুলিশেরা ফেরি ছাড়তে বাঁধা দেয়। অবশেষে বেলা পাঁচটার দিকে সেখানে ঝালোকাঠি ঘ ১১- ০০০৭ সিরিয়ালের একটি গাড়ি পৌঁছলে গাড়িটিকে আগে উঠতে দিয়ে তারপর ফেরি ছাড়া হয়।

এ ব্যাপারে কথা বলতে চাইলে সেখানে দায়িত্বরত পিরোজপুর ট্রাফিক সেকশনের কনস্টেবল রাহাজুল বলেন, আমার কিছু করার নেই। আমি শুধু অর্ডার ফলো করছি। ভিআইপি এসে ফেরি না পেলে আমাকে জবাবদিহি করতে হবে। ভিআইপির পরিচয় জানতে চাইলে তিনি বলতে অপারগতা প্রকাশ করে জানান, “সাংবাদিকদের কাছে বড় অফিসারের নাম বললে আমার চাকরি থাকবে না”।পরবর্তীতে রহস্যময় ভিআইপির গাড়িটি ফেরিতে ওঠার পর ক্ষুব্ধ মানুষেরা গাড়ির সামনে গিয়ে পরিচয় জানতে চাইলে গাড়ির ড্রাইভার নেমে সবাইকে ‘ কম্প্রোমাইজ ‘ করতে বলে জানান, ” এটা ঝালকাঠির পুলিশ সুপারের গাড়ি “।

ভিআইপি নামধারীর এমন অবিবেচক কর্মকান্ডে বিরক্ত রফিকুল ইসলাম বলেন , ” চাকরি সূত্রে বরিশালে আছি। বাড়িতে ছোটভাই হঠাৎ ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছে। জরুরি ভাবে খুলনা রওনা দিয়ে এখন এক ঘন্টা ফেরিঘাটেই কাটালাম। “

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net