শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
পাশের হারে বরিশাল জেলা বোর্ড সেরা,সর্বোনিম্নে রয়েছে পটুয়াখালী

পাশের হারে বরিশাল জেলা বোর্ড সেরা,সর্বোনিম্নে রয়েছে পটুয়াখালী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। যদিও গত বছরের থেকে এ জেলায় পাশের হার কমেছে ২ দশমিক ১৩ ভাগ। গত বছর এ জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে।

এছারা বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬৫ দশমিক ০৯ ভাগ পাশের হার নিয়ে সর্বোনিম্নে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। তবে গতবছরের থেকে এ জেলায় পাশের হার বেড়েছে ৩ দশমিক ৮৭ ভাগ। গত বছরও এ জেলা ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে বিভাগের সর্বোশেষ অবস্থানে ছিলো। এর বাহিরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ২৯ ভাগ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা।

এছাড়াও ৬৯ দশমিক ৫৩ নিয়ে তৃতীয়তে পিরোজপুর, ৬৯ দশমিক ৫২ নিয়ে চতুর্থ স্থানে বরগুনা, ৬৬ দশমিক ৮২ নিয়ে পঞ্চমে স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৭০৮ টি। তবে সবচেয়ে কম ৬৯ টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলা।

যারমধ্যে ছেলে ১৪ ও মেয়েরা ৫৫ টি জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯৮৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ১৭ হাজার ৫১জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৪ শত ৮ টি এবং ছেলেরা ৩ শত টি। আবার হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১২ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৫২ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ৮ হাজার ৪০ জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৭১ টি এবং ছেলেরা ৪৩ টি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net