, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজের ফলাফল ভাল

dynamic-sidebar

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ চলতি বছরে এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে কলাপাড়ার শহরের কলেজের চেয়ে গ্রামের কলেজেগুলোতে ভাল ফলাফল করেছে। উপজেলার ৪ টি কেন্দ্রের ৫টি ভেন্যুতে মোট ৬ টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

কলাপাড়া উপজেলায় আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ শতকরা ৯৭.৩২ শতাংশ শিক্ষার্থী পাশ করে এবং ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পাশের শতকরা হার ৯৬.৫৫ এবং জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের পাশের হার ৯০.৮৪ এবং জিপিএ ৫ পেয়েছে তিন জন শিক্ষার্থী।

কলাপাড়া মহিলা কলেজের পাশের হার ৫৮.২৯। এ কলেজ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অর্নাস কলেজের পাশের হার ৪৪.৪৭ এবং জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। ধানখালী ডিগ্রি কলেজের পাশের হার ৪১ শতাংশ,জিপিএ-৫ নাই। এদিকে ফলাফল প্রকাশের পর থেকে গ্রামের শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে শহরে দুটি নাম করা কলেজ শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারনে অভিভাবকসহ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

একাধিক নাম প্রকাশে অনেচ্ছুক অভিভাবক জানান, দুই কলেজের রেষারেষির কারনে এবং কলেজ দুটি মান সম্মত শিক্ষা প্রদানে ব্যর্থ হওয়ায় এই ফল বিপর্যয় হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net