বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বুড়ো হলে কোহলি-গেইল-মরগ্যানদের এমন দেখাবে!

বুড়ো হলে কোহলি-গেইল-মরগ্যানদের এমন দেখাবে!

dynamic-sidebar

ক্রীড়া ডেস্ক : বুড়ো হলে আপনাকে কেমন দেখাবে? জানতে তো আগ্রহ হয় সবারই। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় তাই রীতিমত ঝড় তুলেছে ‘ফেসঅ্যাপ’। সবাই যার যার পছন্দমতো মানুষের ছবিকে বুড়ো সাজাচ্ছেন আর তাতে শেয়ার কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।

যুগের এই হাওয়া লেগেছে আইসিসির ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেও। সদ্য বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কয়েকজন সদস্যের ছবি ওই অ্যাপ দিয়ে পরিবর্তন করে সেটা পোস্ট করেছে তারা।

আইসিসি তাদের বিশ্বকাপের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান, জো রুট, জোফরা আর্চার আর জনি বেয়ারস্টোর ‘বুড়ো’ বয়সের ছবি। আর অ্যাপ দিয়ে বানানো সে ছবিতে তারা ক্যাপশন দিয়েছে, ‘একটি সুপার ওভার আপনার জন্য এমনটাই করতে পারে।’

আসলে আইসিসি এখানে নির্দেশ করেছে বিশ্বকাপ ফাইনালকে। যে ফাইনালটাকে মনে করা হচ্ছে ইতিহাসের সেরা ফাইনাল। মূল ম্যাচে শ্বাসরূদ্ধকর টাইয়ের পর ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সেখানেও ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই চলল সমানে সমানে। সুপার ওভারে টাই হওয়ার পর বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকা ইংল্যান্ডকে শিরোপাজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

সুপার ওভারকে টেনে ইংলিশ তারকাদের বুড়ো সাজানো আইসিসির সে পোস্ট ভাইরাল হয়ে গেছে। ধীরে ধীরে অন্য ক্রিকেট তারকাদেরও ভক্ত-সমর্থকরা নিজ দায়িত্বে ‘বুড়ো’ বানাতে শুরু করেছেন। যার মধ্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আর ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইলের দুটি ছবি আলাদা করে সাড়া ফেলেছে।

পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের ফ্যান পেজ বুড়ো সাজিয়েছে গেইলকে। যেখানে ক্যাপশন ছিল, ‘কিছুই বদলাল না। ক্রিস গেইল চিরতরুণ।’ আর কোহলির ছবিতে ছিল না আলাদা কোনো ক্যাপশন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net