, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশালে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা

বরিশালে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : মুলাদীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা । গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত চরকালেখান ইউনিয়নের সদস্য মহসিন সরদারকে হত্যার চেষ্টা চালায়।

মহসিন সরদার জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে নোমরহাট থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ সরদারের বাড়ি অতিক্রম করে পূর্ব দিকে যাওয়ার সময় ৭/৮জন মুখোশধারী সন্ত্রাসী রড, লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি পিটানো শুরু করলে মহসিন সরদার পার্শ্ববর্তী ডোবায় পড়ে সাতরে উঠে নির্মানাধীন পূর্ব বানিমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রমিকদের কাছে গিয়ে রক্ষা পান। দুর্বৃত্তদের হামলায় মহসিন সরদারের ডান হাত ভেঙ্গে গেছে। পরে নির্মান শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতলে ভর্তি করে। মহসিন সরদারের দাবী পূর্ব শত্রুতার জেরধরে শাহজাহান রাঢ়ির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মহসিন সরদার বাদী হয়ে গতকাল সোমবার সকালে শাহজাহান রাঢ়িসহ ৮জনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান ইউপি সদস্যের ওপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net