শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫

শিরোনাম :
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধণা

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধণা

dynamic-sidebar

গৌরনদী প্রতিনিধি : পদন্নোতিজনিত কারনে সদ্য বদলী হওয়া বরিশালের গৌরনদী উপজেলার চৌকস নির্বাহী অফিসার খালেদা নাছরিনকে বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে মিডিয়া বান্ধব এ নির্বাহী অফিসারকে সংবর্ধণা দেওয়া হয়।

সংবর্ধণা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গবর্নিং বডির সভাপতি খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।

বক্তব্য রাখেন কলেজ গবর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, রেজাউল করিম, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গণেশ চন্দ্র মন্ডল, মোখলেচুর রহমান, বিমল মন্ডল প্রমুখ। শেষে কলেজ কর্তৃপক্ষ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net