, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না-বিএমপি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) গলাকাটা, ছেলে ধরা গুজবে কান না দিতে আহবান জানিয়েছেন। আজ রাতে মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এই গুজবে অনেক মানুষ প্রান হারিয়েছেন। বরিশালে কোন মানুষ যাতে করে গুজবে কান না দেয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে।

১। “গলা কাটা, ছেলে ধরা” গুজবে কান দিবেন না। এ ধরনের কোন গুজবের তথ্য পেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে তাৎক্ষনিকভাবে অবহিত করুন।

২। কাউকে গনপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ।

৩। গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে।

৪। কাউকে সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন।

৫। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।

৬। যে কোন বিভ্রান্তিমূলক তথ্য বা গুজব ঋই বা যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট, শেয়ার, লাইক ও কমেন্টস করা থেকে বিরত থাকুন।

৭। যে কোন জরুরুী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করুন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net