, ,

শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, ভ্রাম্যমাণ আদালতে অভিভাবকের কারাদণ্ড বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা চরকাউয়া খেয়াঘাটে বিসিসির জরাজীর্ণ ফলক:দ্রুত অপসারণে বিআইডব্লিউটিএ’র চিঠি চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম
ব্যাংক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা

ব্যাংক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ফরিদপুরে এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) আল ইমরান। বৃহস্পতিবার রাতে শহরের ঝিলটুলী এলাকার ব্যাংক কর্মকর্তার নিজ ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীসহ পুলিশের ওই পিএসআইকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এলাকাবাসী ও কোতয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের জনৈক কর্মকর্তার স্ত্রীর (এক সন্তানের জননী) সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের কাঞ্চন মুন্সীর ছেলে পুলিশের পিএসআই (বর্তমানে রাজবাড়ী থানায় কর্মরত) আল ইমরানের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যেই তারা বিভিন্ন স্থানে দেখা-সাক্ষাৎ করতো। ব্যাংক কর্মকর্তা ফরিদপুরে না থাকার সুযোগে তার স্ত্রী বৃহস্পতিবার রাতে ঝিলটুলী এলাকার রেইনবো স্কুলের পাশে তার নিজস্ব ফ্ল্যাটে আল ইমরানকে ডেকে আনেন। বিষয়টি ব্যাংক কর্মকর্তা জানতে পেরে কৌশলে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় দুইজনকে আটক করেন। পরে কোতয়ালি থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংক কর্মকর্তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি বেশ কয়েক বছর আগে একই জেলার হাউজিং মহল্লার মাহমুদা রহমান বৃষ্টি নামে ওই নারীকে বিয়ে করেন। তাদের সংসারে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

ওই ব্যাংক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। নানাভাবে বুঝিয়েও তাকে এ পথ থেকে ফেরানো যায়নি। এ ঘটনায় নিজে বাদী হয়ে থানায় মামলা করবেন বলে তিনি জানান।

ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের পিএসআইসহ ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে আটক করা হয়েছে। পরকীয়ার বিষয়টি আটক দুইজনই প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net