সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
বরিশালে নানা আয়োজনে নিউজ ২৪ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

বরিশালে নানা আয়োজনে নিউজ ২৪ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে আনন্দঘন পরিবেশে কেক কেটে বাংলাদেশ নিউজ ২৪ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

আজ ২৮ জুলাই রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বাংলাদেশ নিউজ ২৪ এর ব্যুরো অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন বিপিএম (বার, বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, সাংস্কৃতিজন এস এম ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মুরাদ আহাম্মেদ, আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, নিউজ ২৪ এর বরিশাল প্রতিনিধি, রাহাত খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদাউস সোহাগ ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি কাওছার হোসেন রানা, আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং নিউজ ২৪ এর শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান নিউজ ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাহাত খানসহ মিডিয়া পরিবারকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি কেক উপহার দেন। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net