আকতারুল ইসলাম আকাশ, ভােলা ॥ ভোলায় জমে উঠেছে গরুর হাট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে হাজার হাজার ক্রেতার সমাগম ঘটেছে। ভোলার উত্তরের বৃহত্তর গরুর হাট ইলিশা বাজারে প্রতি রবিবার ও বৃস্পতিবার গরুর হাট বসে।
বৃহস্পতিবার দুপুর হতেই ভোলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসতে থাকে। বিকাল ৩ টা বাজতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বাজার।
ভোলার ইলিশা হাট বাজারে কুরবানী ঈদের জন্য জমজমাট গরুর হাটে আসা রাজাপুরের মানিক একটি গরু নিয়ে এসেছেন, গরুর নাম নিতালি। দাম উঠেছে ২ লক্ষ টাকা। তিনি জানালেন দামে খুশি তবে ২ লক্ষ ৩০ হাজার হলে বিক্রি করবেন গরুটি।
বিভিন্ন জায়গায় থেকে আসা একাধিক গরুর বিক্রেতা জানান, ইলিশা গরুর হাট অনেক বড় হাট। এখানে কোন দালালের সমস্যা নাই। কোন ছিনতাইকারী নাই। নির্বিঘ্নে গরু ক্রয় বিক্রয় করছে সবাই। তবে জায়গার সংকুলান কম হওয়ায় আশেপাশের এলাকায় ক্রয় বিক্রয় চলছে। এদিকে ঈদ উপলক্ষে ৮ আগষ্ট বৃস্পতিবার গরুর হাট বসবে বলে হাট কর্তৃপক্ষ জানান।
হাট কতৃপক্ষ বলছেন, গরুর হাটে কোন চাঁদাবাজি নাই, কোন ধরনের অপরাধ নাই। মানুষদের দালালের খপ্পরে পড়ার সুযোগ নাই। নির্বিঘ্নে ক্রয় বিক্রয় করতে পারছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply