সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’
বাউফল প্রেসক্লাবের নিবার্চনে হারুন সভাপতি, বাচ্চু সাধারন সম্পদক নির্বাচিত

বাউফল প্রেসক্লাবের নিবার্চনে হারুন সভাপতি, বাচ্চু সাধারন সম্পদক নির্বাচিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের কার্যকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কুন্ডপট্রিস্থ প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ প্রতিদিন’র বাউফল প্রতিনিধি হারুন অর রশি রশিদ খাঁন সভাপতি ও দৈনিক জনকণ্ঠে’র কামরুজ্জামান বাচ্চু সাধারন সম্পাদক,

সহ-সভাপতি প্রতিদিনের সংবাদ’র দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আলোকিত বাংলাদেশ ও আনন্দ টিভি’র এম.নাজিম উদ্দিন, কোষাধক্ষ গণদাবীর মো. ফারুক হোসেন, দপ্তর বাংলাদেশ বেতার’র মো. সোহারাব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক ইনকিলাবের নুরুল ইসলাম ছিদ্দিকি, প্রচার ও প্রকাশনা আজকের সংবাদ’র মো. মনিরুজ্জাম হিরোন,কালবেলা’র সাইফুল ইসলাম জলিল তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া আমাদের সময়’র কৃষ্ণ কর্মকার,অবজরভার আরেফিন সহিদ,প্রথম আলো’র এবিএম মিজানুর রহমান,ভয়েস অব এশিয়া’র মো. জলিলুর রহমান নির্বাহী সদস্য হিসাবে বিজয়ী হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সোহেল রানা। তাকে সহযোগিতা করেন, উপজেলা কৃষি সম্প্রসরণ কর্মকর্তা আরাফাত হোসেন। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষন করেন। উল্লেখ, ১৯৮৪ সালে বাউফল প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম সকল সাংবাদিকদের অংশ গ্রহণে সরাসরি ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net