আইয়ুব খান,রাঙ্গাবলী ॥ বঙ্গোপসাগর উত্তাল থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৬ জন জেলেকে উদ্ধার করা হলেও এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ জেলে হলেন- চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের মো:খালেক কাজীর ছেলে মো:জয়নাল হোসেন ৩৫
শনিবার বেলা ১২ টায় বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগরে বাতাস ও ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়।
এ ব্যাপারে ট্রলার মালিকরা জানান, ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৬ জন উদ্ধারের খবর পাওয়া গেলেও ১ জন নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply