নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ বিগত সময়ের মতো এবারও সড়ক, রেল, নৌ ও আকাশপথে যাত্রীদের চাপ থাকবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে নৌপথে যাত্রীদের চাপ একটু বেশিই থাকবে। আর যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নৌপথে লঞ্চ ও সরকারী স্টিমার-জাহাজের স্বাভাবিক সার্ভিসের পাশাপাশি এবারও থাকছে স্পেশাল সার্ভিস।
ঈদ স্পেশাল সার্ভিসকে ঘিরে ইতোমধ্যে বিলাসবহুল ও যাত্রীবহুল ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চগুলোতে আগাম টিকেট বিক্রির কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। এখন চলছে যাত্রীদের হাতে তুলে দেওয়ার কাজ।
বাংলাদেশ যাত্রীবাহী নৌপরিবহন সংস্থার (যাপ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বলেন, ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বিশেষ সার্ভিস শুরু হবে, যা ঈদের পর ২০ জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।
এদিকে সালমা শিপিং লাইন্সে ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, আগের নিয়মেই আমরা কীর্তনখোলা লঞ্চের ঈদ সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছি। যিনি আগে আসবেন তিনিই টিকিট আগে পাবেন, স্টক শেষ হওয়া পর্যন্ত।
এদিকে ঈদুল আজহায় বরিশাল-ঢাকা নৌ রুটে নতুন করে যুক্ত হয়েছে এমভি কুয়াকাটা-২ নামের আরো একটি বিলাসবহুল লঞ্চ। আগস্টের প্রথম দিকেই লঞ্চটি নৌবহরে যুক্ত করা হয়েছে। ঈদে যাত্রীদের সেবায় এই বিলাসবহুল লঞ্চটিও যুক্ত থাকবে বলে জানায় এর স্বত্ত্বাধিকারী আবুল কালাম খান।
অপরদিকে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, বরিশাল-ঢাকা নৌরুটে বর্তমানে দিবা সার্ভিসের ওয়াটার বাসসহ মোট ২৩টি নৌযান নিয়মিত চলাচল করছে। তবে ঈদুল আজহায় এই রুটে নতুন আরো একটি লঞ্চ যুক্ত হয়েছে। ৮আগষ্ট থেকে এবারের ঈদের স্পেশাল সার্ভিস শুরু হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply