বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০১

শিরোনাম :
বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে পানিবন্দি শতাধিক পরিবার

বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে পানিবন্দি শতাধিক পরিবার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডস্থ টিয়াখালীর হরিনফুলিয়া এলাকায় শতাধিক বাসাবাড়ি পানিতে ডুবে আছে। পানিবন্দি হয়ে আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ শতাধিক বাসাবাড়ি।

স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, হঠাৎ নদীর পানি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির কারনে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে তারা অসহায় হয়ে পড়েছে।

বর্তমানে টিয়াখালীর হরিনফুলিয়া এলাকায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়াও সিটি কর্পোরেশন বা স্থানীয় কোনো জনপ্রতিনিধিরা কেউ তাদের খোঁজখবর নেয়নি বলে তারা অভিযোগ করেন।

এবিষয়ে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ন কবিরকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net