বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০১

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশাল কোতয়ালী মডেল থানা শতাধিক বছরের পুকুরটি ব্যাবহারে অনপুযোগী – দূভোর্গ

বরিশাল কোতয়ালী মডেল থানা শতাধিক বছরের পুকুরটি ব্যাবহারে অনপুযোগী – দূভোর্গ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশাল নগরীর কাঠপট্রি মডেল কোতয়ালী থানার শতাধিক বছরের পুকুরটি ময়লা আবর্জনা ও কচুরীপনায় ভরে যাওয়ার কারনে ব্যাবহারে অনপুযোগী হয়ে পড়ায় এলাকাবাশী সহ সংক্ষালঘুদের চরম দর্ভোগ পোহাতে হচ্ছে। পুকুরটি পরিবেশ এতই নোংরা হয়ে যাওয়ার কারনে এলাকার জন সাধারন ব্যাবহার করতে পারছেনা সে সাথে উক্ত এলাকায় দেখা দিয়েছে চর্ম ও পানিবাহিত রোগ। পুকুরটি রক্ষা করা সহ ব্যাবহার করার দাবীতে এলাকাবাশীর স্বাক্ষরিত স্বরকলিপি সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দেয়া হয়েছে। সোমবার দুপুরে কাঠপট্রি এলাকাবাশীর পক্ষ থেকে শাহ আলম, হিরেন সিকদার সহ ২৫/৩০জনের একটি দল নগর ভবনে গিয়ে মেয়রের নিকট স্বরকলিপি প্রদান করে। এর পূর্বে এর একটি কপি স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রসিদের কাছে দেয়া হলে তিনি জরুরী ভাবে পরিস্কার করার জন্য মেয়রের প্রতি সুপারিশ করেন। এলাকাবাশী ও স্থানীয় ব্যাবসায়ীরা জানান নগরীর কাটপট্রি এলাকার ৮ ও ৯নং দুটি ওয়ার্ডের মহিলা-পুরুষ সহ কয়কশত সংক্ষালঘু পরিবার বছরের পর বছর ধরে পূজা থেকে শুরু করে সাংশারিক কাজে পুকুরের পানি ব্যাবহার করে আসছিল পুকুরটির পরিবেশ ছিল মুক্ত। বেশ কয়েক বছর ধরে পুকুরটি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছ থেকে কোতয়ালী মডেল থানার হেফাজতে চলে যাওয়ার কারনে শত বছরের পুকুরটি অভিভাবকহীন হয়ে পড়েছে। বর্তমানে পুকুরটিতে কচুরীপানায় ভরে গেছে সে সাথে পুকুরের চারপাশে ময়লা আবর্জনা ফালাবার কারনে চারদিকে দূরগন্দে পরিবেশ নষ্ঠ হচ্ছে সেই সাথে ঝোপ জংগলের কারনে সাপ ও মশার উপদ্রব বেড়ে গেছে। ইতিপূর্বে স্থানীয় সংক্ষালঘু পরিবারগুলো তাদের বিভিন্ন পুজার কাজের জন্য ব্যাবহার করতেন এখন পুকুরের যা অবস্থা সৃষ্ঠি হয়েছে ব্যাবহার করাতো দুরের কথা পুকুরের দিকে ফিরেও তাকায় না। এলাকা বাশীর দাবী অভিলম্বে পুকুরটি পরিস্কার-পরিচ্ছন্নতা করে এলাকাবাশীকে একটি সুন্দর মুক্ত পরিবেশ ফিরিয়ে দেয়ার জন্য সিটি মেয়র আহসান হাবীব কামালের নিকট দাবী জানান। পাশাপাশি শত বছরের পুকুরটি থেকে সিটি কর্পোরেশন বছরে লক্ষাধিক টাকা রাজস্ব আদায়ের পথ সৃষ্ঠি হবে বলে স্থানীয় এলাকাবাশী মনে করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net