, ,

শিরোনাম :
বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান

বরিশালে র‌্যাবের হাতে জেএমবি সদস্য আটক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থী বেশকিছু বইসহ সুলতান নাসির উদ্দিন (৩৮) নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার সুলতান নাসির উদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

গ্রেপ্তারের বিষয়টি বুধবার বরিশাল র‌্যাব সদর দপ্তর রূপাতলী কার্যালয় থেকে এক ইমেল বার্তায় নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে তাকে মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওই গ্রামের বাসিন্দা মো. হযরত আলীর ছেলে।

বরিশাল র‌্যাব অফিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে বেশ কয়েকটি উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

সুলতান নাসির উদ্দিন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সুলতান নাসির উদ্দিন ১৯৯৬ সালে উপজেলার পোদ্দার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। পরে ১৯৯৮ সালে বরিশাল সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে সে সেলাই (দর্জি) কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করে। এরপরে ওষুধ কোম্পানি, কার শো-রুম, বাইং হাউজ ও শেয়ার বাজারে (বোকার হাউজ) অফিস সহকারী হিসাবে কাজ করে। ২০১০ সালের রাজধানী ঢাকায় থাকাকালীন জসিম উদ্দিন রহমানীর সাথে সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থী কর্মকান্ডে অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে দাওয়াতি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে যায়।

২০১৫ সালের শুরুতে সে তারিকুল ইসলাম ওরফে সাকিবের সান্নিধ্যে জেএমবির কর্মকান্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য যশোর, চট্টগ্রাম, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে যায়।

বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে গোপনে উগ্রপন্থী কর্মকান্ডের দাওয়াত দেশব্যাপি পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছিল।

তাকে গ্রেপ্তারের পরে এই ঘটনায় মুলাদী থানায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় র‌্যাব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net