, ,

শিরোনাম :
বরিশালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধসহ আহত-৩

বরিশালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধসহ আহত-৩

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রভাবশালীদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ সহ একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের উঃধামুরা গ্রামের মনসুর আলি কবিরাজের একই বাড়ীর বেলায়েত আলি কবিরাজের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ২১ আগষ্ট বুধবার সকাল ৮ টায় অসহায় বৃদ্ধ মনসুর আলি কবিরাজ(৬০) ও তার ছেলে রুবেল কবিরাজ(৩০), হৃদয় কবিরাজ(১৮)কে হত্যার উদ্দেশ্যে একই বাড়ীর ভূমিদস্যু বেলায়েত আলি কবিরাজ ও তার ছেলে সন্ত্রাসী রবিউল কবিরাজ, ইকবাল হোসেন কবিরাজ ,স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে হেনোয়ারা বেগম, জরিনা বেগম মিলে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় উপুর্যপুরী ভাবে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে।

এতে ৩ জনের মাথায় রক্তাক্ত যখম হয়। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে আসলে সন্ত্রাসীরা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীর দর্পে চলে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে অভিযুক্তরা মুখ খুলতে রাজি না হয়ে বিষয়টি এড়িয়ে যান। আহতর পরিবার জানান সাবেক ইউপি সদস্য আব্দুল করিম সরদারের দাপটে কুপিয়ে জখম করা হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net