, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

বরিশালে ১ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর সংলগ্ন ডিঙ্গামানিক এলাকা থেকে ৬ হাজার ও বরিশাল নগরের জর্ডন রোড এলাকা থেকে আরো ১৪ হাজার হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজন হলেন চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের গাজী মাকসুদুল আলম ওরফে (৪২) ও বরিশাল নগরের জর্ডন রোড এলাকা থেকে রাজন।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পৃথক ভাবে তাদের আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই সমিরন মন্ডল, এএসআই শরিফ, এএসআই সুমনসহ পুলিশের একটি টিম। সূত্র জানায়, চরমোনাই থেকে প্রথমে ৭ হাজার পিস ইয়াবাসহ নান্টুকে গ্রেপ্তার করে পুলিশ পরে তার স্বীকারোক্তীতে নগরের জর্ডন রোড এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ অপর একজনকে আটক করে। বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় আজ বুধবার দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। তিনি বলেন,পৃথক দুটিস্থান থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যার মূল্য বাজারে ১ কোটি টাকা। তিনি আরো বলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশের মাদক উদ্ধার সংক্রান্তের সবচেয়ে বড় সাফল্য এ অভিযান। এর আগে কখনো এতবড় চালান বরিশালে উদ্ধার করা হয়নি। আটকৃত নান্টু র্দীঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত। নান্টু ইয়াবা ব্যাবসা করে নামে বেনামে অনেক সম্পত্তির মালিক হয়েছে। নান্টু ১৯৯৫ সালে বিএম কলেজ ছাত্রী আলোচিত স্মৃতি কনা অপহরন ও ধর্ষন মামলায় ১০ বছর কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে পূর্নরায় মাদক ব্যাবসা শুরু করেন। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর ১০ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net