, ,

শিরোনাম :
বরিশালে আদালত ও থানার নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ

বরিশালে আদালত ও থানার নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ

dynamic-sidebar

বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জে বিজ্ঞ আদালত ও থানার নির্দেশ অমান্য করে গভির রাতে ঘর নির্মাণ করেছে স্থানীয় ভূমিদস্যুরা। উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে ২৯ আগস্ট রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, কৃষ্ণকাঠী গ্রামের মৃত. মোতাহার হোসেন খলিফা’র পুত্র পলাশ উদ্দিন বড় কৃষ্ণকাঠী মৌজার জেএল নং-২৫, এস.এ খতিয়ান নং-৫৪৩, এস.এ দাগ নং-১৩৬৩ এর ১০.৩০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে দখলিয় মালিক হন। পলাশের পিতা মারা যাওয়ার পর থেকেই একই গ্রামের মৃত. লেহাজ উদ্দিন হাওলাদারের পুত্র দুলাল হাওলাদার, লোটাস হাওলাদার, জলিল হাওলাদার ওই সম্পত্তি অবৈধভাবে দখল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে।

এক পর্যায় গত ২৩ আগস্ট (শুক্রবার) সকাল ৯টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পলাশের দখলিয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায় ওই ভূমিদস্যুরা। এ ঘটনায় পলাশ বাদী হয়ে গত ২৫ আগস্ট মোকাম বরিশালের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌ: কা: বি: আইনের ১৪৪/ ১৪৫ ধারা মতে ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এম.পি মামলা নং-২৫৬/১৯ (বাকেরগঞ্জ)। আদালত নালিশী সম্পত্তিতে শান্তি-শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত সাপেক্ষে গত ২৬ আগস্ট এএসআই মো. নজরুল ইসলাম উভয় পক্ষকে একটি নোটিশ জারি করেন।

নোটিশে তিনি জানান, বিরোধিয় জমি নিয়ে খুন-জখম, দাঙ্গা-হাঙ্গামাসহ বড় ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে। তাই উক্ত সম্পত্তিতে উভয় পক্ষ কোন প্রকার নির্মাণ কাজ, দখল সংক্রান্ত আচরণ করা থেকে বিরত থাকবেন। আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

থানার ওই আদেশ অমান্য করে গত ২৯ আগস্ট রাত ৩টার দিকে ভুমিদস্যু দুলাল হাং, লোটাস হাং, জলিল হাং, লোটাস হাং এর ছেলে কামাল হাং, রেজাউল হাং, মৃত হাসেম হাং এর ছেলে আ. মালেক হাং একটি ঘর নির্মাণ করেন। এ বিষয়ে ভুক্তভোগী পলাশ বলেন, মৃত লেহাজ উদ্দিনের পিতা মৃত আয়জদ্দিন এর কাছে ২২ এপ্রিল ১৯৬১ তারিখের সাব কবলা দলিল নং-২৭১৩ মূলে এবং মৃত লেহাজ উদ্দিনের কাছ থেকে ২৪ মে ১৯৭৮ তারিখের সাব কবলা দলিল নং-৩৬২৮ মূলে ক্রয় সূত্রে মালিক হন আমার পিতা।

তিনি মারা গেলে ওই সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হই আমি। বাবার মৃত্যুর পর থেকেই মৃত লেহাজের ভূমিদস্যু পুত্ররা আমার সম্পত্তি অবৈধভাবে দখল করাতে মরিয়া হয়ে ওঠে। ভূমিদস্যুরা আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গভির রাতে আমার সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে। কোন ক্ষমতা বলে তারা এমন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তা আমি জানি না।

ভূমিদস্যুদের কবল থেকে আমার পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামণা করছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net