বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৮

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের বিশেষ পাঠক আড্ডা অনুষ্ঠিত

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের বিশেষ পাঠক আড্ডা অনুষ্ঠিত

dynamic-sidebar

বিশেষ প্রতিবেদক, শফিক মুন্সি ::

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশাল-এর ৬১তম বিশেষ পাঠক আড্ডা গত ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ-এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশেষ পাঠচক্রের আলোচ্য বই ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী”।


সংগঠনের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রের আড্ডায় উপস্থিত থেকে বইটির উপর আলোচনায় অংশ নেন
প্রফেসর ড.জাহাঙ্গীর আলম খান, উপাচার্য ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এডভোকেট এস এম ইকবাল সাংবাদিক ও সংস্কৃতিজন, শ্রী কাজল ঘোষ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ,বরিশাল, প্রফেসর স ম ইমানুল হাকিম সাবেক অধ্যক্ষ, ব্রজমোহন কলেজ, শ্রী মুকুল দাস
সংস্কৃতিজন, সাইফুর রহমান মিরন
সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব , নুরুল হক লস্কর
বিশিষ্ট আইনজীবী।

এছাড়াও উপস্থিত থেকে আলোচনা ও কবিতা আবৃতিতে অংশ নেন জাহাঙ্গীর রাহাত, কবি জাহাঙ্গীর মানিক, কবি শফিক আমিন, কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী, কবি শামিমা সুলতানা, আওলাদ খান তানজিল, মুক্তিবালা, মেহেদী শুভ, লোকমান হোসেন সহ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়সাল আহমেদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net