মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২

শিরোনাম :
মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশালে মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়ন বন্ধের আহবান জানিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন,বিএম কলেজ শাখার উদ্যোগে সকাল ১১ ঘটিকায় বি এম কলেজ শহীদ মিনার গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচির বক্তব্যে প্রধান বক্তা তরুন সংগঠক,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,বিএম কলেজ ইউনিটের সভাপতি মোঃ মারুফ হোসেন বলেন মায়ানমারের মুসলমানদের যে ভাবে গনহত্যা ধর্ষণ নির্যাতন চালাচ্ছে মায়ানমার সেনাবাহিনী যা বিশ্ব মুসলিম জাতি হিসেবে অসহনীয়.এবং তিনি আরো বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য তা অতুলনীয়.মানবাধিকার কমিশন,বিএম কলেজ শাখার সভাপতি রবিউল ইসলাম শান্তর সভাপতিত্বে মানববন্ধনে ,আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা খাইরুল হাসান সৈকত,সাদ্দাম,নোমান,মামুন সহ কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।বক্তারা অবিলম্বে নির্যাতন-নিপীড়ন বন্ধ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান।মানববন্ধন শেষে একটি মিছিল কলেজ প্রদক্ষিণ করে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net