নিজস্ব প্রতিবেদক ॥ বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ৩ নংসিংহেরাকাঠী গ্রামে ভূমিদস্যু কালুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী কালুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। কালু মানুষের জমি মিথ্যা কাগজপত্র ও ভয়-ভীতি দেখিয়ে মানুষের জমি কব্জাকরাই হচ্ছে কালুর কাজ।
কালুর এসব অনৈতিক কার্যকলাপে সহযোগিতা করে আসছে স্থানীয় কিছু সন্ত্রাসী স্বার্থলোভী মহল। সুত্রমতে জানা গেছে ইতিমধ্যে কালু মানুষের জমি ঠকিয়ে ঠকিয়ে কব্জা করে অনেক জমিজমার মালিক হয়ে গেছে। কালুর এসব কাজে কেউ বাধা প্রদান করলে কালুর বউ সরস্বতী কে দিয়ে মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। সুত্রে আরো জানা যায়, কালুর বউ স্বরসতী উশৃংখল প্রকৃতির, সে কাউকে পড়োয়া করে চলে না।
উল্লেখ্য গত শুক্রবার ৩০ আগষ্ট বিকেলে যতিন বারিকের ক্রয়সূত্রের জমি জোরপূর্বক কালু ও তার বাহিনী চাষাবাদ শুরু করে, চাষাবাদে বাধা দিলে তার ওপর হামলা চালায় কালুবাহিনী এসময় যতিন বারিকে মারধর করে এবং মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দেয়।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জনায় ঘটনাটি মৌখিক শুনেছি কিন্তু কোন লিখিত অভিযোগ পাই নি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply