সুনান বিন মাহাবুব : পটুয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে পরে মুসা নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫মিনিটের সময় শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসা শহরের কালিকাপুর এলাকার হেতালিয়া বাধঘাট এলাকার আ: রশিদ মৃধার ছেলে।
পুলিশ জানায়, শহরের শান্তি এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আবদুস সাত্তারের নির্মাণাধীন ভবনে কাজ করতেছিল। এসময় তৃতীয়তলা থেকে পড়ে মুসা নামের এক নির্মাণ শ্রমিক গুরতর আহত হয়। পরে কর্তৃপক্ষ গুরতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার উল্লাহ জানান, মুসাকে জরুরী বিভাগে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply