, ,

শিরোনাম :
বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে এক দশকে বরিশালে হারিয়েছে ১ হাজারের বেশি পুকুর ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
বরিশালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ২ জনকে ‘গণপিটুনি’ : অতঃপর

বরিশালে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় ২ জনকে ‘গণপিটুনি’ : অতঃপর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদী উপজেলার হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দু’জনকে হাতোনতে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আটক দু’জন হলেন- শরীয়তপুরে চরপাইয়াতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফ মোল্লা ওরফে ওমর ও একই জেলার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলীর ছেলে রফিক।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, উপজেলার হাসপাতালের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মাহাবুব আলম তাদের ব্যবহৃত মোটরসাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে অফিসের কাজে দোতালায় যান। এ সময় আরিফ ও রফিক মোটরসাইকেলের তালা ভেঙে দু’টি মোটরসাইকেল নিয়েই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক দু’জনের কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান ওসি গোলাম ছরোয়ার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net